
ভিডিও থেকে ছবি
নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার গুলশান থেকে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে রওনা দেন।
দলের মিডিয়া উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। সমাবেশ শেষে ফেরার পথে তিনি আরও দুটি জনসভায় অংশ নেবেন।
এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
সব কর্মসূচি শেষে রাত ৮টার দিকে তিনি গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।









































