রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে: কৃষ্ণনন্দী


krishno-nandi

খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতের নিবার্চনী জনসভায় বক্তব্য রাখেন কৃষ্ণ নন্দী। ছবি: সংগৃহীত

খুলনা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না। তাদের এখানে জামাই আদরে রাখা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষ্ণ নন্দী আরও বলেন, জামায়াতে ইসলামী কখনও টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাঁস-মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরওয়ার ভাইয়ের আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখের প্রথম ভোট দিবেন ‘হ্যাঁ’ এবং দ্বিতীয় ভোট ১১ দলীয় জোটের প্রার্থীদের। প্রার্থীদের বিজয়ী করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। তিন দলের দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

খুলনার সা‌র্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলা‌মীর উদ্যো‌গে আয়ো‌জিত নির্বাচনী সমা‌বেশে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা।