এবারের উৎসবে ৫টি মহাদেশের ১৮টি দেশ থেকে আসা ৫৮ জন শিল্পীর অসাধারণ সব ভিজ্যুয়াল কাজ প্রদর্শিত হচ্ছে।
মোট ৯টি বড় প্রদর্শনীর মাধ্যমে ১৬ দিনব্যাপী এই উৎসবে উঠে এসেছে জাগরণ, প্রতিরোধ এবং এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। আলোকচিত্রের এই বৈশ্বিক উদযাপন চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।















































