মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার

রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল


reserve

ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রিজার্ভ বেড়ে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের দিন শেষ দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, এবং বিপিএম-৬ পদ্ধতিতে প্রায় ২৮ দশমিক ০৩ বিলিয়ন ডলার। তার আগে ৮ জানুয়ারি রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে প্রায় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে ওই সময় আকুর দায় (১.৫৩ বিলিয়ন ডলার) পরিশোধের কারণে রিজার্ভ কিছুটা কমে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আরও জানান, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। ডলারের দাম যেন অস্বাভাবিকভাবে কমে না যায়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে ভারসাম্য বজায় রাখছে। ডলারের দর কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে বলে জানান তিনি।