মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৫ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নির্বাচন: দুইদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর


হিলি স্থলবন্দর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দুই দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

তিনি বলেন, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে তবে শুক্রবার সকাল ৯ টা থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে।

অন্যদিকে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে, শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।