মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক


reserve

ফাইল ছবি

একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আজ ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।

এ নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৮৯৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।