
দরজায় কড়া দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও সাময়িকভাবে স্থগিত থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে।










































