শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর বিপুল ভোটে জয়


Hasnat-Abdullah

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ আসনের ১১৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেন।

এ আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৬টি।