
শেখ মুজিবুর রহমান ইকবাল ও শেখ মুজাহিদুর রহমান চন্দন
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রায় ১৩ হাজারের বেশি ভোটে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সৈয়দ এহসানুল হুদাকে পরাজিত করেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট।
অল্প কয়েক দিনের মধ্যে শপথ নিয়ে সংসদে যাবেন শেখ মুজিবুর রহমান ইকবাল। তার বিজয়ে পরিবারে বইছে আনন্দ। তবে ইকবালই তার পরিবারের প্রথম রাজনীতিবিদ নন। তার বড় ভাই শেখ মুজাহিদুর রহমান চন্দনও একজন রাজনীতিবিদ। তবে দেশে নয়, তার রাজনীতির জায়গা যুক্তরাষ্ট্র। শেখ মুজাহিদুর রহমান চন্দন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গুইনেট ডিস্ট্রিক্টে টানা চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
একই পরিবারের দুই সন্তান বর্তমানে দুই ভিন্ন দেশের পার্লামেন্টে নিজ নিজ জনগণের প্রতিনিধিত্ব করবেন, যা বিরল এক কৃতিত্ব।









































