বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ মার্চ ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
শেয়ার

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে ১৪ সদস্যের কমিটি গঠন এনসিপির


NCP logo

ফাইল ছবি

জুলাই গণহত্যা ও গুমের বিচার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৪ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে।

রোববার (১ মার্চ) রাতে দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া কমিটির উপপ্রধান করা হয়েছে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি জুলাই গণহত্যা ও গুমের ঘটনায় চলমান বিচার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ ও সুপারিশ প্রদান করবে।