
আয়াতুল্লাহ আলি খামেনির জন্য তিন দিনের বিদায় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ইরান
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য তিন দিনের বিদায় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটি। বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় রাত থেকে রাজধানী তেহরানের ইমাম খামেনি ময়দানে এই কর্মসূচি শুরু হবে, যেখানে তার সমর্থকরা অংশ নেবেন।
এ ঘোষণা এমন সময় এলো, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে, এমনকি তেহরানেও, বিমান হামলা অব্যাহত রেখেছে।
বুধবার (৪ মার্চ) ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে ‘বিস্তৃত হামলা’ শুরু করেছে। এতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেলআবিব।




































