
হামলায় ইরানের কয়েক ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে ।। ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।
সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে। এরমধ্যে নারী শিশুদের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেড় শতাধিকের বেশি শিশুর মৃত্যু হয়।
তিনি আরও দাবি করেন, হামলায় ইরানের কয়েক ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।








































