বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১১ মার্চ ২০২৬, ১:১৪ অপরাহ্ন
শেয়ার

দুদকের মামলায়ও সাংবাদিক আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই


Anis-Alamgir

সাংবাদিক আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাতেও জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। ফলে তার মুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে আইনজীবী তাসলিমা জাহান পপি জামিনের আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগেই জামিন পাওয়া ছিল। নতুন করে দুদকের মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালত তাকে জামিন দিয়েছিল। এখন দুদকের মামলায়ও জামিন পাওয়ায় মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।