বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১১ মার্চ ২০২৬, ২:১৫ অপরাহ্ন
শেয়ার

আইইউসিএন—সুন্দরবন প্রকল্পে চাকরির সুযোগ


sundarban-

সুন্দরবন অঞ্চলের সুরক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন বাংলাদেশ

সুন্দরবন অঞ্চলের সুরক্ষা ও পুনরুদ্ধারে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন বাংলাদেশ। ‘কনজারভেশন অ্যান্ড রিস্টোরেশন ইনিশিয়েটিভস ইন দ্য সুন্দরবনস রিজিয়ন (CRIS)’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য ৮টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও সংখ্যা—

প্রকল্পের আওতায় ঢাকা ও খুলনা কার্যালয়ের জন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে:

১. সিনিয়র প্রোগ্রাম অফিসার (ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ): ১ জন (খুলনা কার্যালয়)।

২. প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট): ১ জন (ঢাকা কার্যালয়)।

৩. প্রোগ্রাম অফিসার (ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট): ১ জন (খুলনা কার্যালয়)।

৪. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (ফরেস্ট্রি অ্যান্ড ম্যানগ্রোভ): ১ জন (খুলনা কার্যালয়)।

৫. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (জিআইএস অ্যানালিস্ট): ১ জন (খুলনা কার্যালয়)।

৬. প্রোগ্রাম অ্যাসোসিয়েট (ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট): ১ জন (খুলনা কার্যালয়)।

৭. অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েট: ১ জন (ঢাকা কার্যালয়)।

৮. ফাইন্যান্স অ্যাসোসিয়েট: ১ জন (খুলনা কার্যালয়)।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু বাংলাদেশের নাগরিকেরাই এই পদগুলোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পদভেদে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি আইইউসিএনের অফিশিয়াল ওয়েবসাইট (www.iucn.org/bangladesh) থেকে জানা যাবে।

প্রার্থীদের আইইউসিএনের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের (HRMS) নির্দিষ্ট লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়—

আগ্রহী প্রার্থীরা ২২ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।