
তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন এডভোকেট আহমেদ আযম খান। তিনি টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।





































