শনিবার । মার্চ ১৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৪ মার্চ ২০২৬, ১:৫০ অপরাহ্ন
শেয়ার

চীন ও জার্মানির যৌথ প্রযুক্তিতে তৈরি হলো ভক্সওয়াগন


vox

নতুন মডেলের এই গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার জন্য পুরোপুরি প্রস্তুত

চীনের বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে দেশটির বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেংয়ের সাথে যৌথভাবে গাড়ি তৈরি করলো জার্মানির ভক্সওয়াগন।

শুক্রবার (১৩ মার্চ) নতুন মডেলের এই গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

ভক্সওয়াগন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অলিভার ব্লুম এই অর্জন সম্পর্কে বলেন, গাড়িটি মূলত চীনের গ্রাহকদের কথা মাথায় রেখেই চীনে তৈরি করা হয়েছে। এতে জার্মানির উন্নত প্রকৌশল এবং চীনের সর্বাধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয় ঘটানো হয়েছে।

‘ইউনিএক্স ০৮’ ভক্সওয়াগন গ্রুপের চীন বিষয়ক বোর্ড সদস্য রালফ ব্র্যান্ডস্ট্যাটার জানান, ‘ইউনিএক্স ০৮’ মডেলটি মাত্র দুই বছরেরও কম সময়ে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চীনে আমাদের গ্রুপের সবচেয়ে বড় ইভি অভিযান শুরু করছি। এক্সপেংয়ের সাথে আমাদের অংশীদারিত্ব কতটা শক্তিশালী, এই গাড়ির উৎপাদনই তার প্রমাণ।’

অন্যদিকে, এক্সপেং কর্তৃপক্ষও এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছে, তারা ভক্সওয়াগনের সাথে এই কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে এবং পারস্পরিক মুনাফা অর্জনে বদ্ধপরিকর।

তথ্যসূত্র: সিএমজি