রবিবার । মার্চ ২২, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২২ মার্চ ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
শেয়ার

যেকোনো সময় মরে যেতে পারি, দম বন্ধ লাগতেসে: মাহিয়া মাহি


mahi

চিত্রনায়িকা মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে রুপালি পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই নিজের ব্যক্তিজীবনের নানা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে রোববার (২২ মার্চ) সন্ধ্যায় তার দেওয়া একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “আমার শুধু মনে হচ্ছে, আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেছে।”

মাহির এমন রহস্যময় ও আবেগতাড়িত পোস্ট মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ভক্ত ও সহকর্মীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রতি উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন। চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্য করেছেন, “জীবন খুবই সংক্ষিপ্ত এবং এটাই একমাত্র সত্য।” এর জবাবে মাহি জানান, তিনি সত্যিই মানসিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত।

ঠিক কী কারণে মাহি এমন বিচলিত বোধ করছেন বা কার মৃত্যু তিনি এত কাছ থেকে দেখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা সরাসরি প্রত্যক্ষ করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।