মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
শেয়ার

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মামলা


ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে প্ল্যাটফর্মটির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩০ মার্চ) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে ডিএমপির কাফরুল থানায় রোববার মামলাটি করা হয়েছে। সিআইডি জানায়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করা হয়। একই সঙ্গে বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগও উঠেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে আসামিরা বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন ও বিদেশ