বুধবার । এপ্রিল ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ মার্চ ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


district-admin

ছবি: সংগৃহীত

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ সরকারের পক্ষ থেকে ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার পর এটিই ছিল তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার।

বৈঠককালে প্রধানমন্ত্রী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে তিনি নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন। তৃণমূলের সাধারণ মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে প্রশাসকদের নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মূলত জেলা পরিষদগুলোর প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা এবং সরকারি উন্নয়ন প্রকল্পগুলো সরাসরি তদারকি করার বিষয়ে প্রশাসকদের বিশেষ দিকনির্দেশনা দিতেই এই সভার আয়োজন করা হয়।