শনিবার । এপ্রিল ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের


USA gave permission to Iran to increase Uranium storage-01

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ইরানের আধা–সরকারি ফার্স নিউজকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, একটি অজ্ঞাত সূত্রের বরাতে তেহরান স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতিতে রাজি হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১ এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছায়। কোন দেশ মধ্যস্থতার ভূমিকা পালন করেছে তা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগ হিসেবেই প্রস্তাবটি দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের এই প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যের ইতোমধ্যেই উত্তাল পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে বলেও আভাস দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।