
ছবি: সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সম্ভাব্য হামলার আশঙ্কায় শহরের ১৪টি এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ নির্দেশনা জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে বাংলাদেশি নাগরিকদের দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব এলাকা ছাড়তে বলা হয়েছে, সেগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়ার কাছে)।











































