মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি


Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রংপুরের ডি-সার্কেলের নাহিদ হাসানকে রাজশাহীর সারদায় (পুলিশ একাডেমি), কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএন-এ, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের দিল আশরাফী লতিফকে ডিএমপিতে এবং সিলেট এসএমপির এ কে এম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করেন, তবে ২৮ এপ্রিল থেকে তিনি সরাসরি ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।