
সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিই “জুলাই প্রোডাক্ট”।
সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জুলাই আন্দোলন না থাকলে বর্তমান রাজনৈতিক শক্তিগুলোর অস্তিত্ব থাকত না। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনার বিরুদ্ধে গেলে সরকার পার পাবে না।
তিনি আরও জানান, গণভোটের রায়ের মাধ্যমে আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজনে আবারও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, এই আন্দোলন ক্ষমতার ভাগাভাগির জন্য নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য। দেশের জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।







































