মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ এপ্রিল ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
শেয়ার

‘গণভোট অস্বীকার করে জুলাই সনদ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে বিএনপি’


Nahid-Islam

সংগৃহীত ছবি

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি গণভোটের গণরায় অস্বীকার করে “জুলাই সনদ” ও “জুলাই আদেশ” নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বিএনপি একদিকে জুলাই সনদ মানার কথা বললেও জুলাই আদেশকে অবৈধ বলছে, অথচ এই আদেশের ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংশোধন নয়, বরং “সংবিধান সংস্কার পরিষদ” গঠন করে গাঠনিক সংস্কার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে অংশ নেওয়া নেতারাও এখন অবস্থান বদলেছেন এবং গণভোটের রায় উপেক্ষা করছেন।

তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে পুনরায় আন্দোলনের প্রয়োজন তৈরি হয়েছে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।