সোমবার । এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি: নেতানিয়াহু


আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে পাশে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (১৯ এপ্রিল) সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে পাশে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। দুটি দেশ ‘সভ্যতার পক্ষে বর্বরতার বিরুদ্ধে লড়ছে’।

সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ‘ইরানে আমরা বিশাল সাফল্য অর্জন করেছি। এটা এখনও শেষ হয়নি যেকোনো মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।’

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে নেতানিয়াহু আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আরও আশা ও আলোকবর্তিকা বয়ে আনব।

এদিকে সংঘাত নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন-তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এরমধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরষ্পরবিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে চুক্তিতে সই না করলে আবারও ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইরান গ্রহণ না করলে, পুরো দেশ গুঁড়িয়ে দেয়া হবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

ভিজ্যুয়াল স্টোরি