
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আলাপে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।
আরাগচি বলেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং ইরানের বন্দর ও জাহাজকে হুমকি দেওয়া—দুটিই যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাবের প্রমাণ।
তিনি আরও বলেন, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে। ইরানের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বার্থের বিরুদ্ধে কোনো চাপ মেনে নেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের এমন বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।
সূত্র: আল–জাজিরা







































