
ছবি: পিএমও
সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। মাজারে যাওয়ার পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস,জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর।










































