রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ মে ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
শেয়ার

‘আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই’


Fazlur-Rahman

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের এক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। জানাজা বয়কট প্রসঙ্গে তিনি বলেন, যারা জানাজা পড়তে অনীহা দেখাচ্ছেন, তারা মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত।

শনিবার (২ মে) কিশোরগঞ্জের ইটনায় হাওর অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ফসল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, মানুষের মৃত্যু ও জানাজার বিষয়টি নির্ধারণের অধিকার একমাত্র সৃষ্টিকর্তার। কেউ আগে থেকে ঠিক করে দিতে পারে না কে কার জানাজা পড়াবে বা কবে মৃত্যু হবে।

নিজের ধর্মীয় অবস্থান তুলে ধরে তিনি জানান, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং সুফিবাদী ধারার মানুষ। তার মতে, ওয়াহাবি বা জামায়াতের কাউকে তার জানাজা পড়ানোর প্রয়োজন নেই; বরং পীর-আউলিয়াদের অনুসারীরাই তা সম্পন্ন করবেন।

এ সময় তিনি আরও জানান, নির্দিষ্ট বয়সের পর রাজনীতি থেকে অবসর নিয়ে আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করার পরিকল্পনা রয়েছে তার।

এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এবং সরকারি সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন।