
প্রদর্শনীতে ৩৩ জন সমকালীন বাংলাদেশি শিল্পী ও আইসিসিআর স্কলারদের কাজ প্রদর্শিত হচ্ছে
রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে শুরু হয়েছে ‘সম্প্রীতি’ শীর্ষক শিল্প প্রদর্শনী। বৃহস্পতিবার (৭ মে) এই প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশানর প্রণয় ভার্মা।
ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশি খ্যাতিমান শিল্পীদের আঁকা বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে। গত ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত ‘সম্প্রীতি’ আর্ট ক্যাম্পে তৈরি হওয়া চিত্রকর্ম নিয়েই এই আয়োজন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, ভাষা ও সংস্কৃতির গভীর বন্ধনে গড়ে উঠেছে। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতি দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করে।
প্রদর্শনীতে ৩৩ জন সমকালীন বাংলাদেশি শিল্পী ও আইসিসিআর স্কলারদের কাজ প্রদর্শিত হচ্ছে। অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শুকুর, ফরিদা জামান, জামাল আহমেদ, রঞ্জিত দাস ও নাঈমা হকসহ আরও অনেকে।
প্রদর্শনীটি আগামী ১৭ মে পর্যন্ত গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।










































