বুধবার । মে ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৬ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার

ফার্মগেটে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন


ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন

ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ড

রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি।