বুধবার । মে ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার

নেত্রকোণায় শিশু ধর্ষণ: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার


নেত্রকোণায় শিশু ধর্ষণ: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগর

নেত্রকোণার মদন উপজেলায় এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর আসামিকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।