
নেত্রকোনায় ভবনের দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
জানা গেছে, সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, আমাদের একটি পরিত্যক্ত ভবন সভা করে কমিটির মাধ্যেমে টেন্ডার দেয়া হয়েছে। এখন এটি ঠিকাদার ভেঙ্গে নেবে। কিন্তু খবর পেলাম এটি ভাঙ্গার সময় তিনজন শ্রমিক নীচে পড়ে মারা গেছেন। এটি ঠিকাদারের গাফলতির কারণে হয়েছে।
তিনি আরও বলেন, আমি ঢাকায় আছি। খবর পেয়ে সেখান থেকে রওয়ানা দিয়েছি।



































