সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৪ মে ২০২৬, ৪:১০ অপরাহ্ন
শেয়ার

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী


Rashid

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরো বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম।

আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে। ক্ষতির পরিমাণ বিবেচনা করে প্রত্যেক কৃষককে সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলন সত্ত্বেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের ওপর জোর দেন তারা।

মন্ত্রী আরও বলেন, সরকার আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এই সংকট কাটানোর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করছে।

সম্মেলনে আসন্ন কোরবানি উপলক্ষে পশুর বাজারের সরবরাহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কৃষিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, আবার খুব বেশি উদ্বৃত্তও নেই। ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই।

এছাড়া আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার কোনো সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী।