
বন্ধ থাকা কল-কারখানাগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বন্ধ থাকা কল-কারখানাগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (০৪ মে ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বন্ধ কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলো পুনরায় সচল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
এছাড়া বৈঠকে আরও অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মূলত শিল্প খাতের গতিশীলতা ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।








































