বুধবার । মে ৬, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৬ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শেয়ার

বিজেপির ২৪০ এমপির প্রতি ছয়জনের একজন ‘ভোট চুরি করে জিতেছেন’: রাহুল গান্ধী


Rahul Gandhi

ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী ।। ফাইল ছবি

ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে প্রতি ছয়জনের একজন ভোট চুরির মাধ্যমে জয়ী হয়েছেন।

বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কখনও শুধু আসন নয়, পুরো সরকারও ‘চুরি’ হয়ে যায়। তার মতে, বিজেপির অনেক এমপির জয়ে ভোট কারচুপির ভূমিকা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি যেভাবে অন্যদের ‘অনুপ্রবেশকারী’ বলে, তাহলে এই এমপিদের কি সেই একই নামে ডাকা উচিত?

হরিয়ানা রাজ্যের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেন, সেখানে পুরো সরকারই ‘অনুপ্রবেশকারী;। তিনি অভিযোগ করেন, কিছু প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে, যা “রিমোট কন্ট্রোলের” মতো পরিচালিত।

এর আগের দিন, মঙ্গলবার, তিনি আরও অভিযোগ করেন যে আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি কারচুপি করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রতিও সমর্থন জানান রাহুল। মমতার অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেসের ১০০টিরও বেশি আসন “চুরি” করা হয়েছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল