বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ মে ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক


pm-meeting

সংগৃহীত ছবি

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর যানজট সমস্যা সমাধান এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এটি ছিলবর্তমান সরকারের দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর যানজট কমাতে সমন্বিত পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।