শুক্রবার । মে ১৫, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৫ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
শেয়ার

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক বন্ধনের বার্তা


Nipa Shibli

নৃত্যাঞ্চলের শিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নির্দেশনায় পরিবেশিত নৃত্য-সঙ্গীতনির্ভর মূকনাট্য “নৃত্যগীতি”

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে হয়ে গেলো বিশেষ এক আয়োজন। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। অনুষ্ঠানে সহযোগিতা করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) ঢাকা, কালচারাল স্কুল তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক ডটকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পাওয়ানকুমার বড়ে। অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজা বক্তব্য রাখেন।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল নৃত্যাঞ্চলের শিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নির্দেশনায় পরিবেশিত নৃত্য-সঙ্গীতনির্ভর মূকনাট্য “নৃত্যগীতি”। এতে রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্ট ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Cultural minister

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

এছাড়া অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের এলাকার ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। শেষে অংশগ্রহণকারী নবীন শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।