মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৩ জুন ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার

মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা


messi

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও দাপট দেখিয়েছে। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে তারা পৌঁছে গেছে পরের পর্বে। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে নিজেদের শুরুটা দারুণভাবে করেছিল আর্জেন্টিনা।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার নাম আবারও লিওনেল মেসি।

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা জোড়া গোল করেন অস্ট্রিয়ার বিপক্ষে। যদিও তিনি একটি পেনাল্টিও মিস করেন, তবুও ম্যাচ শেষে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই।

প্রথম গোলটি করার মাধ্যমে মেসি ভেঙে দেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড। এর ফলে তিনি পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান।

এরপর দ্বিতীয় গোলটি করে তিনি তার বিশ্বকাপ গোল সংখ্যা নিয়ে যান ১৮-তে।

আরও একটি অবিশ্বাস্য কীর্তি হলো, মেসি টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড ধরে রেখেছেন।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছে যার পাঁচটিই এসেছে মেসির পা থেকে।