রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ জানুয়ারি ২০১৫, ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

মধ্যরাতে রিজভী আটক


rijbiকিছুদিন ধরে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বারিধারার একটি বাড়ি থেকে র‍্যাব-১ এর সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন। এরপর উত্তরার কোনো এক বাড়ি থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছিলেন রিজভী।

সর্বশেষ শুক্রবার বিকেল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।