সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ৭:৫১ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় ৪টি এফ-২২ যুদ্ধ বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের


US F22উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু পরীক্ষা ও স্যাটেলাইট উেক্ষপনের জবাবে দক্ষিণ কোরিয়ায় চারটি এফ-২২ মডেলের যুদ্ধ বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই কোরিয়ার মধ্যকার চলমান বিবাদের সূত্র ধরে এ সামরিক শক্তি প্রদর্শন করল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার জিয়নজি প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি ওসান থেকে বুধবার এ যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করে। এ প্রদেশটির সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্ত রয়েছে। সম্মিলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আলোচনার ফলশ্রুতিতে এ পদক্ষেপ গ্রহণ করল যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ওইসব কর্মকান্ড আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নতুন করে অবরোধ আরোপ করবে বলেও চিন্তা করছে। অন্যদিকে মার্কিন এ যুদ্ধ বিমান উড্ডয়নকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ ‘বিরল’ বলে অভিহিত করেছে। সামরিক বাহিনীকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে ‘কিছুদিনের জন্য’ যুদ্ধবিমানগুলো কোরিয়াতেই অবস্থান করবে। দেশটির বিভিন্ন ঘাঁটিতে প্রায় ২৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

এর আগে গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার হাইড্রোজেন পরীক্ষা পরিচালনার প্রেক্ষিতে একটি বি-৫২ মডেলের বোমারু বিমান উড্ডয়ন করেছিল যুক্তরাষ্ট্র। এরপর উত্তর কোরিয়া চলতি মাসের শুরুতে একটি স্যাটেলাইট উেক্ষপণ করে। অবশ্য অনেকের দাবি, এটি ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।