বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২২ নভেম্বর ২০১৭, ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার

চীনে বন্দুকযুদ্ধে নিহত ৩, আহত ৬


চীনে এক বন্দুকযুদ্ধে তিনজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের চাওঝৌ নগরীতে মঙ্গলবার রাতে এই বন্দুকযুদ্ধ ঘটে। চীনে বন্দুকযুদ্ধের খবর শোনা যায় না। ফলে এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খবর পেয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ওউবো অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ সন্দেহভাজনদের সনাক্ত করেছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’