মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৯ জানুয়ারি ২০১৮, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

মাশরাফির সতর্কবার্তা!


mashrafe-warningবাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুমোতি ছাড়াই একটি অনুষ্ঠানে তার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে অনুষ্ঠানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক করেছেন তিনি।

আজ মঙ্গলবার মাশরাফি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানান, কিছুদিন যাবৎ আমি দেখছি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারনা চালানো হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অনুষ্ঠান সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই, এবং কোন ভাবেই জড়িত নই।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্যি আমার অনুমতি ছাড়াই ১২ তারিখের এই অনুষ্ঠানে আমার নাম এবং ছবির অপব্যবহার করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে এ ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হলো। ধন্যবাদ। অর্থসূচক