
সিউলে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা আজ শুরু হতে যাচ্ছে। সিউল কেন্দ্রীয় মসজিদে আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। সারাবিশ্ব থেকে তাবলীগের মেহমানরা ইতিমধ্যে সিউল পৌঁছেছেন। আজ থেকে টানা তিনদিন ছুটি থাকায় কোরিয়ার বিভিন্ন শহর থেকে সিউল ইজতেমায় যোগ দিবেন।
প্রতিবছরের মত জাপান, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশ তাবলীগের মেহমানরা সিউল ইজতেমায় জমায়েত হয়েছেন। ইতিমধ্যে সিউল কেন্দ্রীয় মসজিদে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট এবং খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা সফল করার জন্য কোরিয়া মুসলিম ফেডারেশন সার্বিক সহযোগিতা করছে।











































