সিউল, ২৭ মে ২০১৪:
কোরিয়ায় বাংলাদেশ উৎসবে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দী এবং মডেল আনিকা কবির শখ। আগামী ৮ জুন সিউলে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার (বিসিকে) উদ্যোগে বাংলাদেশ উৎসবে অংশ নিবেন তারা। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী এবং নৃত্যশিল্পীদের একটি দল উৎসবে অংশ নেওয়ার জন্য ৫ জুন সিউল আসছেন।

সিউলের গাংস কালচারাল সেন্টারে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। বিসিকে’র অফিস বিভাগ জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এবারের বাংলাদেশ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজন থাকছে। উৎসবের বিস্তারিত শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছে আয়োজকরা।









































