রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৭ মে ২০১৪, ৬:১২ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান


সিউল, ২৭ মে ২০১৪:

কোরিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে কোরিয়ান পুলিশ। প্রথম পর্বের অভিযান চলতি মাসের ৭তারিখ শুরু হয়ে আজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের অভিযান চলবে ৯ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। অবৈধ অভিবাসীদের ধরতে আইন মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং পুলিশের সমন্বয়ে ২৬০ জনের একটি বিশেষ টিম কাজ করছে।

imagesআইন মন্ত্রণালয় জানিয়েছে কোরিয়ায় বিদেশীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অবৈধ অভিবাসীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোরিয়াতে বসবাসকারী বিদেশী নাগরিকের সংখ্যা ১৬ লাখ ৯ হাজার ৬৭০জন। এর মধ্যে অবৈধভাবে বসবাস করছেন ১ লাখ ৮৪ হাজার ১৪৬ জন। গত এক বছরে অবৈধ নাগরিকের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার ৩০০ জন।

আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০১৪ সালে ৬৯ হাজার ৪৯জন, ২০১৫ সালে ১লাখ ৪ হাজার ২৬৪ জন, ২০১৬ সালে ৫৬ হাজার ১৯৩ জন বিদেশী নাগরিকের মেয়াদ শেষ হবে। এই সময়ে অবৈধভাবে বিদেশীরা যাতে অবস্থান করতে না পারে আইন মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং কোরিয়ান পুলিশ যৌথভাবে কাজ করছে।