রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৭ জুন ২০১৪, ১০:৫২ অপরাহ্ন
শেয়ার

আনসানে বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশী আহত


সিউল, ১৭ জুন ২০১৪:

আনসানের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশী আহত হয়েছে। বয়লার বিস্ফোরণের পর সজিব খান নামের এই বাংলাদেশীর মুখের বেশিরভাগ অংশই গরমের হাওয়া পুড়ে গেছে। গত বুধবার রাতে কারখানায় কাজ করার সময় এই ঘটনা ঘটে।

আনসানের ঐ কারখানায় সজিব খান ছাড়াও আরো ছয়জন বাংলাদেশী কাজ করেন। ঘটনার সময় সজিব একাই কাজ করছিলেন বলে জানান ঐ কারখানায় কর্মরত আরেক বাংলাদেশী আলী।

images (3)সজিব খান খান এখন আনসানের একটি হাসপাতালের ডাক্তারের অধীনে চিকিৎসাধীন। অন্য সবার মত অনেক স্বপ্ন নিয়ে ২ বছর তিনমাস আগে কোরিয়ায় আসে সজিব খান। সজিবের গ্রামের বাড়ি খুলনায়।