বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ আগস্ট ২০২৫, ১:২৭ অপরাহ্ন
শেয়ার

ভোটে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি: সিইসি


‘আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব’ – সিইসি

ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

এরইমধ্যে নির্বাচন প্রচারণায় এআই’র ব্যবহার মোকাবেলাতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দু’মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।