বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ আগস্ট ২০২৫, ১:০১ অপরাহ্ন
শেয়ার

সিলেটে লুট হওয়া আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার


সিলেটে লুট হওয়া আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকার একট ক্রাশার মিলে পাথর উদ্ধারের এ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তাকে সহযোগিতা করেন র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় অবৈধভাবে মজুদকৃত পাথরগুলো উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।