বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ সেপ্টেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
শেয়ার

মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম গ্রেপ্তার


মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলার রয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (০১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা–পুলিশের একটি দল স্থানীয় রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আটক আশরাফুজ্জামান হিসাম মাগুরা জেলার পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে ২০২৪ সালে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোমা বিস্ফোরণ হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আছে। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন চাকরি দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেন বলেও অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়া যাবে। সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান নেয়। তিনি ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় আসেন। ট্রেন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসেন তিনি।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ অন্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।