বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
শেয়ার

দুই যুগ্ম কমিশনারসহ ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি


DMP

যুগ্ম কমিশনার পদমর্যাদার ২ জনসহ ৪ সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে তাদের বদলি করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বদলির এ তথ্য জানায়।

যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোন ও পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতয়ালী হিসেবে বদলি করা হয়েছে।